দুর্গা পুজার আর কিছু দিন বাকি। ইতিমধ্যেই শহরে গ্রামঅঞ্চল গুলিতে শুরু হয়েছে পুজার প্রস্তুতি। একের পর এক সমস্ত ক্লাব গুলি খুঁটি পুজার মধ্যে দিয়ে শুরু করছে নিজেদের পুজার প্রস্তুতি। আজ মালদার মহেশমাটি অভিযান সংঘ গ্রন্থাগারের সদস্যরা সেরে ফেললেন তাদের ক্লাবের খুঁটি পুজা। চারিদিকে বন্যার হাহাকার তাই অন্যান্য বারের থেকে এবারের পুজার বাজেট কম রেখেছেন ক্লাব সদস্য।কোন তামঝাম ছাড়ায় সাধারন ভাবে করা হবে মায়ের পুজা বলে জানান ক্লাবের সদস্যরা।
মালদা